সিলেটে আরো ১ হাজার ১৩৭ জন নিলেন করোনার টিকার দ্বিতীয় ডোজ
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেট নগরীর আরো ১ হাজার ১৩৭ জন। এদের মধ্যে পুরুষ ৬২৯ জন ও নারী ৫০৮ জন।
রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, রোববার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় ডোজ টিকা নেন ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ৫১৯ জন ও নারী ৪৬১ জন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে রবিবার দ্বিতীয় ডোজের টিকা নেন ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ১১০ জন ও নারী ৪২ জন।
Related News
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীরRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজানRead More

