৬ তারিখের মধ্যে আমাকে হত্যা করবে: কাদের মির্জা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফের তোলপাড় সৃষ্টি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আগামী ৬ তারিখের মধ্যে কাদের মির্জা ও তার ছেলেকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে দিকে কাদের মির্জা নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়। এরপরেই তা ভাইরাল হয়ে যায়।
ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা লিখেছেন, ‘একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তান কে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতিমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩ টি AK 47 ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি থাকবো, সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না।’
এদিকে এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

