সিলেটে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন আরো ১৯৫৫ জন
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেট নগরীর আরো ১ হাজার ৯৫৫ জন।
বৃহস্পতিবার সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৬৩৭ জন। এর মধ্যে পুরুষ ৯৬২ জন ও নারী ৬৭৫ জন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকা নেন ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ২০২ জন ও নারী ১১৬ জন।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

