সিলেটে ইয়াবা ও হেরোইনসহ যুবক গ্রেফতার
সিলেট নগরীর শাহী ঈদগাহ (টিবি গেইট) এলাকা থেকে র্যাব হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমন আহম্মেদ রাসেলকে (২০) গ্রেফতার করেছে। এসময় র্যাব তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৭১ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
গ্রেফতারকৃত রাসেল দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ খোজারখলা এলাকার সিরাজুল ইসলাম সেলিমের ছেলে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ র্যাবের দায়েরকৃত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গ্রেফতারকৃত রাসেলের কাছ র্যাব ইয়াবা ও হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করেছে।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

