পিতা মাতার রুহের মাগফেরাত কামনায় উমদার পাড়ায় হাজী মখলিছুর রহমানের পরিবারের জিয়াফতের আয়োজন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল সংলগ্ন উমদার পাড়া গ্রামে পিতা মাতার রুহের মাগফেরাত কামনায় ধোপাগুলে হাজী মখলিছুর রহমানের পরিবারের পক্ষথেকে জিয়াফতের আয়োজন করা হয়েছে।
হাজী মখলিছুর রহমানের ছেলে বিমানবন্দর থানা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সদর উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষ জিয়াফতের দাওয়াতে আসেন। তাদের এই দাওয়ায়াতে আসায় আমন্ত্রিত সকলের প্রতি পরিবারের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দাওয়ায়াতে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের জনন্দিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, ওসি আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবী আকরামুজ্জামান চৌধুরী, ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

