মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আবুল মাল মুহিতের শোক
সিলেট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক শোক বার্তায় আবুল মাল আবদুল মুহিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে একজন স্বজ্জন রাজনৈতিক নেতা ও সফল সাংসদ ও জনপ্রতিনিধি হিসেবে আখ্যায়িত করে বলেন, সকল সময় তাঁর মিষ্টভাষী আচরণ সবাইকে সহজে মুগ্ধ করে তুলত। একজন সাংসদ হিসেবে জাতীয় সংসদে জনস্বার্থে জাতীয় ও স্থানীয় যেকোন বিষয়ে যেমনি তাঁর কন্ঠ স্বচ্ছার ছিলো, তেমনি বাহিরেও বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা এবং সিলেটের উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে সিলেটে আওয়ামীলীগ পরিবারসহ তাঁর নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ এলাকায় যে ক্ষতি হয়েছে তাহা সহজে পূরণ হবার নয়।
এ এম এ মুহিত মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, পরিজন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খি সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

