এয়ারপোর্টে ৩২০ লিটার চোলাই মদসহ আটক কারবারি কারাগারে
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার লাখাউড়া থেকে চোলাই মদসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম সজিব উড়াও (২১)। তিনি এয়ারপোর্ট থানাধীন পোড়াবাড়ী ইসলামপুর পোড়াবাড়ীর বিশ্বাউড়াও’র ছেলে।
আজ বৃহস্পতিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল তাকে সদও উপজেলার লাখাউড়া থেকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৩২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
র্যাব’র দাবি, সজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

