সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হলেন আমিনুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন আমিনুল ইসলাম। তিনি সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। আমিনুল ইসলাম হাটখোলা ইউনিয়নের বাবুরাগাঁওয়ের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের রাজনীতি করে আসছেন। আমিনুল ইসলাম একজন ত্যাগী নেতা। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে জেল জুলুম সহ্য করতে হয়েছে। ত্যাগ তিতিক্ষার কারনে মূল্যায়িত হয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা কমিটির অনুমোদন লাভ করেছে। সেই কমিটির সহ সাধারণ সম্পাদক এর স্থান পেলেন আমিনুল ইসলাম।
ছাত্রদল সিলেট জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও সকলকে অভিনন্দন জানিয়েছেন আমিনুল ইসলাম।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

