সিলেটে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের যুবক নিহত
সিলেটের জকিগঞ্জ থানাধীন নরসিংহপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় কাওসার আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহতবস্থায় কাওসারকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাওসার জকিগঞ্জের নরসিংপুরে গ্রামের সিরাজুল ইসলামেরে ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাছের। তিনি বলেন, নিহত কাওসারের ব্যবহৃত মোটরসাইকেলে দ্রুতগামি ট্রলি ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

