দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়নে শহীদ মিনার পরিদর্শন ও কম্বল বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে শহীদ মিনার পরিদর্শন ও অসহায়-দনিরদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়নে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও সচিব সজল কান্তি ধরের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেরিন রুবা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোজায়ফা চৌধুরী সুজা, জবরুল ইসলাম জগলু, মো. মকব্বির আলী, মালেকা বেগম, গীথা রাণী দেব, শেখ সাজ্জাদুর রহমান।
কম্বল বিতরণ শেষে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের নিজ অর্থায়নে শহীদ মিনারের কাজ পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদেও প্যানেল আমাতুজ জাহুরা রওশন জেরিন রুবা। এসময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে শহীদ মিনার তৈরিতে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানের নির্দেশনায় খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ মাহফিল
বিএনপির কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান এর নির্দেশনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাRead More
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মৎস্যজীবী দলের মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবীRead More

