ধোপাগুলে পররাষ্ট্রমন্ত্রীকে এডভোকেট মখলিছুর রহমানের ফুলেল শুভেচ্ছা
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বহুল আলোচিত সাহেবের বাজার-ধোপাগুল সড়কের ধোপাগুল শহীদ মিনার পয়েন্ট থেকে মুহালদিক ব্রিজ পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেছেন সিলেট ১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৫৭৪ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে খাদিমনগর ইউনিয়নের
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মখলিছুর রহমান।
সাথে ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: ফখরুল ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে এয়ারপোর্ট বাইপাস থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিকে মোটর শোভাযাত্রার মাধ্যমে ধোপাগুল নিয়ে আসেন তারা।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

