সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এই দণ্ডাদেশ প্রদান করেন এবং একই সাথে মামলার একমাত্র আসামী আব্দুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো.জোবায়ের বখত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন ষ্টেট ডিফেন্স শাহ্ আলম মহিউদ্দিন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেটের শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামে আসামীর ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ আজ আদালত মামলাটির রায় প্রদান করেন।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

