দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার অতিরবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায় , শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যায় ৬ টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় ২ জনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Related News
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওRead More

