ধর্ষকদের শাস্তির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর ছাত্রদলের মানববন্ধন
এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বকব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, যুবদল নেতা মতিউর রহমান শিমুল, নাজিম উদ্দিন, আলী আকবর রাজন, আলাল আহমদ, রাজন আহমদ, রাসেল তালুকদার, জাকির হাজারী, আতিক আহমদ, আব্দুল গণি সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ আর কেউ করতে না পারে। নেতৃবৃন্দ দ্রুত বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহরের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

