এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রশাসনকে পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
আসামীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং র্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের সাথে কথা বলেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোন ছাড় নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

