২৪ ঘণ্টায় সিলেটে করোনা শনাক্ত ২৯, সুস্থ ৬১ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। বৃহস্পতিবার এ ভাইরাসে কেউ মৃত্যুবরণ করেনি। গতকাল সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সিলেট জেলার ২১, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৪ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৭৩৪, সুনামগঞ্জে ২৩০৭, হবিগঞ্জে ১৭৩১ ও মৌলভীবাজার জেলায় ১৬৮০ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি আছেন ৮২ জন। এর মধ্যে সিলেটে ৫৮, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৯ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬১ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০০৭৬ জন। এর মধ্যে সিলেটে ৫২৩৪, সুনামগঞ্জে ২০৪৪, হবিগঞ্জে ১২৭৫ ও মৌলভীবাজারে ১৫২৩ জন।#
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

