সিলেটে করোনায় আক্রান্ত আরো ৪৯ জন
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪২ জন রোগী সুস্থ হয়েছেন ।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৯ জন রোগীর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৯ জন ও সুনামগঞ্জে ৬ জন। সিলেটের অন্য দুই জেলা হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে আরও ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে সুস্থ হওয়া ৪২ জন রোগীর মধ্যে সর্বাধিক সিলেটে ৪১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে ও হবিগঞ্জে এদিন কোনো করোনায় আক্রান্ত রোগী সুস্থ না হলেও সুনামগঞ্জে ১ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬০০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৯২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৭৭৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২১১ জন।
Related News
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭Read More
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More

