কর্মসম্পাদন চুক্তিতে আবারও প্রথম স্থান জয় করলো সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটি করপোরেশন, বার্ষিক কর্মসম্পাদক চুক্তি বাস্তবায়নে ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে । আর স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি দপ্তর ও সংস্থার মধ্যে সিসিক অর্জন করেছে দ্বিতীয় স্থান।
গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতি বছর কী কী কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা আগাম তুলে ধরে স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ২০টি দপ্তর ও সংস্থার প্রধানেরা।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের চুক্তি স্বাক্ষর হয় ২০১৯ সালের ২৩ জুন। সেই অনুযায়ী বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন দপ্তর/সংস্থা ও সিটি করপোরেশনকে নম্বর প্রদান করা হয়। ২০১৯-২০ অর্থবছরের চুক্তির প্রতিবেদন ও প্রমাণসমূহ মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন ১০০ নম্বরের মধ্যে ৯৮.৪০ পেয়ে ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে। আর ২০টি দপ্তর ও সংস্থার মধ্যে সিসিকের অবস্থান দ্বিতীয়।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

