সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে মারা যান আরও দুইজন।
অন্যদিকে আহত একজনকে গোলাপগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গেদন মেম্বার গ্রেফতার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড এর বর্তমানRead More
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More

