এয়ারপোর্ট এলাকা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সুনামগঞ্জে উদ্ধার
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে গত ২ জুলাই একটি মোটরসাইকেল ছিনতাই হয়। যার মামলা নং ৪। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জগৎ জ্যোতি একদল পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদরের নতুন কোর্ট এলাকায় অভিযান চালান। আব্দুর রশিদ মার্কেটের ওয়াজ বক্স অটোপার্স সার্ভিস সেন্টার (সাজেন এর গ্যারেজ) এর সামনে থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ঘটনায় জড়িত ২ আসামিকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃতরা তারা হলো সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী গ্রামের রেনু মিয়ার ছেলে আরফিুল ইসলাম রাসুম (১৯) ও সুনামগঞ্জ সদরের কালীবাড়ী দিশারী ২৭ নম্বার বাসার মকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক।
পুলিশ এসময় আবু বক্কর সিদ্দিকের কাছে থাকা ছিনতাই হওয়া মোটরসাইকেল (সিলেট-হ-১১-৬৪১৯) উদ্ধার করে।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

