সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছন সিলেটের বিভিন্ন প্রশাসনিক দফতর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে সাড়ে ৮টা থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়।
প্রথমে বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের সচিব পরে বিভাগীয় প্রশাসন এর পর একে একে বিভিন্ন প্রশাসনিক দফতর, মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।
এদিকে, সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেনজেলা পরিষদ ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

