সিলেটে জাতীয় শোক দিবসে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতার মহান স্থপিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট-১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সাড়ে ১০ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুর্যালে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক এডিশনাল পিপি শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নেছা হেনা, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More

