শোকের মাসে সিলেট জেলা আ.লীগের বিভিন্ন কর্মসূচি
আগস্ট শোকের মাস। ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকচক্র।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। এছাড়া ১৭ই আগস্ট ও ২১শে আগস্ট উপলক্ষেও নেওয়া হয়েছে কর্মসূচী।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৫ই আগস্ট সকাল ৮টায় সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ, বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।
১৭ই আগস্ট সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে আছে বেলা ২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন।
২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভায় নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। এ দিবস পালনে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে আছে ওই দিন (শুক্রবার) বাদ জুম্মা সিলেট কালেক্টরেট জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ, বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।
সকল কর্মসূচী স্বাস্থ্য বিধি মেনে পালন করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

