ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহানুর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সদর উপজেলাসহ জেলার সকলকে ও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জেলা পরিষদের
১নং ওয়ার্ড সদস্য, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, উৎসর্গের ও আনন্দ উৎসবের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে হবে। কোরআনের যে ভাষ্য ‘আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন-মরণ সবই মহাবিশ্ব প্রতিপালকের জন্য।’
কোরবানির মাধ্যমে তা প্রমাণ করতে হবে। তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে এই উৎসর্গের মাধ্যমে। নিজের সামান্য ইচ্ছাকে ত্যাগ করাও কোরবানি। কিন্তু সব চেয়ে বড় কোরবানি হচ্ছে আত্মজ কিছু ত্যাগ করা। যে জিনিসের সাথে আত্মার সম্পর্ক, তাকে ত্যাগ করা মানে সর্বোচ্চ ত্যাগ। সেই সর্বোচ্চ ত্যাগ করার জন্যই তো এই ধর্মীয় নির্দেশ এসেছিল। আর যুগে যুগে কালে যারা যত বিলিয়ে দিতে পেরেছেন ত্যাগ করতে পেরেছেন তাঁরাই অনন্ত প্রশান্তি ও সম্মান লাভ করেছেন।
ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ এক সাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।
পবিত্র এই দিনে ত্যাগের মহিমায় উজ্জল ঈদুল আযহার দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরীব দুঃখীদের পাশে দাঁড়াই। পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

