যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিমের উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষ ও বন্যা কবলিতদের সাহায্যার্থে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিম এর পারিবারিক উদ্যোগে ১০ কেজি চাউল, ২ কেজি পিয়াজ ও ১ লিটার সোয়াবিন তেল ৫০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ জুলাই সকাল ১০ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ মোল্লাবাড়তে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী আলহাজ্ব এম এ হাসিম।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালাম, মোঃ আবুল কালাম, মোঃ রেজাউল করিম, হাসিমী মডেল একাডেমীর পরিচালক মোঃ কামাল হোসাইন, কামালবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী একরামুক হক, ডাঃ উস্তার আলী, হাফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইতো পূর্বে করোনা ভাইরাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের ৩ দফায় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমা মেডিসিন ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরী প্রতিবাদ সভা
ফার্মেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি মূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভাRead More
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারRead More

