(Untitled)
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০১৯-২০২০ বছরে টানা ২য় বার পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নকে, শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত করা হয়েছে।
গত ১১ জুলাই শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হল রোমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন।
এদিকে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ। তিনি এক বিবৃতিতে বলেন, করোনার এ মহামারিতে টুকেরবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেকমপ্লেক্সে মানবিক চিকিৎসা অব্যাহত থাকায় মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনার সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে স্বাস্থ্য কার্যক্রমের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

