গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৪৭ করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন ১৮৩ জন
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটি। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৮৩ জন। আর সিলেট বিভাগে করোনা রোগে আক্রান্ত ২ জনের মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ২৪৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ১১৭ জন এবং মৌলভীবাজারে ৩১ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার দুইজন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৬৯ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৪৪ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৪১ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ২৯ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৬২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৪ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২৩০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ৪৮৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৭৯ জন।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

