সিলেটে জরোনা শনাক্ত আরও ৮৬, মৃত্যু ২ জনের
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। শুক্রবার (৩ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪ হাজার ৯৪৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। এর মধ্যে একজন সিলেট জেলার। অন্যজন মৌলভীবাজারের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৬৮২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারের ৫০৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৩ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।
করোনা আক্রান্ত ২৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭১ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
সিলেট বিভাগে ১ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৭২ জন ও মৌলভীবাজার জেলার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৭ জনকে।
Related News
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্স-এর ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজেরRead More
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ায় মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার সভাপতিRead More

