এম.এ হকের মৃত্যুতে শাহজামাল নূরুল হুদা’র শোক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেবসিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা।
তিনি এক শোকবার্তায় বলেন, সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এম এ হক ছিলেন সকলের পরম প্রিয় একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিএনপির সুদিন ও দুর্দিনে তাঁর অবদান অপরিসীম। তিনি বিএনপির অগণিত নেতা-কর্মীর প্রেরণার উৎস্য, এম.এ হক ছিলেন নির্লোভ নিরহংকার সাদা মনের মানুষ। যে কোন সমস্যা সমাধানে তিনি সিলেটবাসীর অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো সাদামনের সত্যিকার একজন দেশপ্রেমিক মানুষকে হারিয়ে আমরা (সিলেটবাসী)’র যে ক্ষতি হলো- তা সহজে পূরণ হওয়ার নয়।
শাহজামাল নূরুল হুদা, মরহুমের রূহের মাগফেরাত কামনা করে পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

