বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনা করে শিরনি বিতরণ করলেন সৌমিত্র দাম পিংকু
করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সাবেক সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার সহ ধর্মিনী আসমা কামরানসহ আওয়ামী পরিবারের সকলের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ, দোয়া শেষে শিরনি বিতরণ করলেন সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহবায়ক সৌমিত্র দাম পিংকু।
রোববার বাদ জোহর চৌহাট্রা সড়ক ভবন মসজিদে এই মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
শিরনি বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কন্ট্রাক্টর এসোশিয়েশনের সভাপতি ও সাবেক সিসিক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর, তাপষ পুরকায়স্থ, লয়লুছ আহমদ চৌধুরী, আব্দুর রকিব, মোঃ রাশেদ মিয়া প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিন।
উল্লেখ্য বদর উদ্দিন আহমদ কামরানকে রবিবার সন্ধ্যায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
Related News
এডভোকেট শামসুজ্জামান জামানের নির্দেশনায় খালেদা জিয়ার সুস্থতায় মিলাদ মাহফিল
বিএনপির কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান এর নির্দেশনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাRead More
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মৎস্যজীবী দলের মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবীRead More

