করোনার উপসর্গ নিয়ে সিলেটে ২ জনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সিলেটে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা ২ জনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া ২ জন পুরুষ।
এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে ১ জন এবং রাতে আরো ১ জনের মৃত্যু হয়। এদের ১ জনের বাসা নগরীর দরগা মহল্লা এলাকায়। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেন নি।
তাদের ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রবিবার সিলেট জেলায় আরো ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১০ জন, জৈন্তাপুরের ৭ জন, দক্ষিণ সুরমার ৪ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

