আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২১ মে বৃহস্পতিবার তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বর, কাশি দেখা দেয়। করোনা ভাইরাসের এমন উপসর্গ দেখা দিলে তিনি গতকাল করোনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
তিনি শারিরীক ভাবে সুস্থ রয়েছেন। সিলেট ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাদেল।
এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল করোনা মহামারির শুরু থেকে অসহায়, দরিদ্র, কর্মহীন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।
Related News
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায়Read More

