সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত
সিলেট জেলায় এক দিনে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৩ জন।
গতকাল রাত পৌনে ১১টার দিকে ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল বলেন, এক দিনে ওসমানীর পরীক্ষাগারে মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত কোভিড–১৯ রোগী পাওয়া গেছে ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৮২ জন। আক্রান্তদের মধ্যে ছয়জন মারা গেছেন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

