সিলেটে ১৬ জন করোনা রোগী সুস্থ হলেন
সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৬ ব্যক্তি। তারা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত ৮ দিনে এ হাসপাতাল থেকে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। বেলা ২টার দিকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা গেছে, সিলেট জেলায় করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এ হাসপাতাল থেকে গত ৬ মে ৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এছাড়া ৯ মে ৪ জন, ১১ মে ৩ জন ও গতকাল বুধবার ২ জন সুস্থতার ছাড়পত্র নিয়ে ফিরে যান।
এদিকে, বর্তমানে এ হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন সুশান্ত কুমার। তিনি জানান, এর মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত, ২০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

