মোগলগাঁও ইউনিয়নের ১ হাজার পরিবারে সাবেক চেয়ারম্যান টুনু মিয়ার খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে মোগলগাঁও ইউনিয়নের দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া।
২২ এপ্রিল বুধবার সকাল ১১ টায় মোগলগাঁও নিজ বাড়ীতে সামাজিক দুরত্ত বজায় রেখে কিছু মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে অন্যান্য ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

