ধুপাগুল শ্রমজীবীদের ত্রান প্রদানে সরকারের সু-দৃষ্টি কামনা করছেন মোক্তার হোসেন
সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল শ্রমিক অধ্যুষিত এলাকা ৫ নং ওয়ার্ড । এখানে বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রমিকরা জীবিকার তাগিদে কাজ করেন। এখানে শতশত বেলচা শ্রমিক ও পাথর শ্রমিক রয়েছেন। বিশ্বব্যাপি করোনা ভাইরাস এর আক্রমণ ও সরকারের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শ্রমিকরা তাদের বেলচা তালাবন্দি করে নিজ নিজ গৃহে অবস্থান করছেন। কিন্তু কয়ে কদিন যাবত দুর্বিষহ জীবনযাপন করছে উক্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। সরকারের নিতিনির্ধারকদের সু-দৃষ্টি কামনা করে শ্রমিকদের দ্রুত বিশেষ তালিকা তৈরি করে সহযোগিতার হাত প্রশারিত করার অনুরোধ করেছেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমাজসেবী মোক্তার হোসেন। তিনি মনে করেন বিশেষ তালিকা তৈরি করে ওয়ার্ডে নিহায়েত দরিদ্র দিনমুজুর বেলচা শ্রমিক মানুষকে যদি সরকারের মাধ্যমে ত্রান দিয়ে সহযোগিতা করা যায় তাহলে শ্রমিকরা অনেক উপকৃত হবে এবং এ দুর্যোগের কঠিন সময়ে কিছুটা হলেও সাহায্য পাবে।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

