শিমূলকান্দি মাদরাসার ৪শ শিক্ষার্থীদের পোষাক দিলো হাছমত ফাউন্ডেশন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনর ইউনিয়নের অজোপাড়া গায়ের দরিদ্র এলাকায় অবস্থিত শিমূলকান্দি মাদরাসার ৪শ ছাত্র-ছাত্রীদের মধ্যে পোষাক বিতরণ করলো হাছমত ফাউন্ডেশন ইউকে।
১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সিলেটস্থ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সমিতির উদ্যোগে শিমূলকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি বেলাল আহমদের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছমত ফাউন্ডেশন ইউকের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সমিতির সভাপতি হাজী এম এ আওয়াল, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক গোলাম জিলানী।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

