নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন কাল বুধবার
সিলেট শহরতলির নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন ১ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় নলকট উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতি হাফিজ নেছার উদ্দিন, ফেনী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা হাছানুর রহমান হোছাইন নক্সেবন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল শহীদ বিপ্লবী, জালালপুর। এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল আহমদ।
Related News
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More

