admin
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ২টায় নগরীর মিরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় (দায়িত্বপ্রাপ্ত) নাজিম উদ্দীন নাজিম। আলোচনা সভায় বক্তারা বলেন, জলমহালRead More
সুবিদ বাজারে সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহত আবু সুফিয়ান
গত ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় সুবিদ বাজার সিএনজি ও কার সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি যাত্রী আবু সুফিয়ান নামক এক যুবক। রায়হান উদ্দিন এর ছেলে পীরপুর টুকেরবাজার এলাকার বাসিন্দা তার ডান পায়ের হাড্ডি ভেঙে যায়। বর্তমানে সে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। কার গাড়ির নম্বর ঢাকা মেট্রো খ ১৩৩৩২২, লাল রং গাড়ি।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী চমক আলী সাহেবের সহধর্মিনী এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫ টা ১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং রাত ১১ টায় নিজ বাড়িতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ- সভাপতি ড. শাহজামাল নুরুল হুদা, জেলা বিএনপির প্রথমRead More
জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের প্রবাসীদের সংগঠন জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদ-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির ২য় সম্মেলন–২০২৬ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জালালাবাদ থানাধীন জাঙ্গাইল কালীগঞ্জ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফ্রান্স প্রবাসী আহবাবুশ শান বাবু এবং সঞ্চালনা করেন সোনালী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আবু তালহা পাপ্পু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি আছাব উদ্দিন, আবুল কালাম, আব্দুল্লাহ মিয়া, ইরান উদ্দিন,Read More
সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায়, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এদিকেRead More
দিগলবাক নোয়াগাঁওয়ে “প্রবাসী মঞ্চ আলোর পথ”-এর উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগলবাক নোয়াগাঁও গ্রামে ‘প্রবাসী মঞ্চ আলোর পথ’-এর উদ্যোগে শিশুদের জন্য বয়সভিত্তিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় মদিনাতুল উলূম দিগলবাক নোয়াগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। নবগঠিত এই সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা পরিদর্শন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাওলানা আবুল কালাম ও এম. এ. আলীম। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পরীক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।Read More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজান মেজরটিলা উত্তর জাহানপুরে অবস্থিত রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ আজাদ উদ্দিন, সেক্রেটারী মোঃ ওলিউর রহমান, পিপি মোঃ আব্দুস সালাম, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মাহবুব ইকবাল মুন্না, পিপি মোঃ মকসুদুর রহমান চৌধুরী, পিপি মোঃ মওদুদ আহমদ, পিপি মোঃ এনামুল কবির, জয়েন্ট সেক্রেটারী এস কে জাবেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মোঃ তোফায়েল আহমদ,চিপ সার্জেন্ট এট আর্মস গোলাম কিবরিয়া নাঈম প্রমুখ।
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টুকেরবাজার শাখার ম্যানেজার কায়সার আহমদ। উপস্থিত ছিলেন “বিজ”এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম, সাব- জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, কমপ্লেইন অফিসার শামীম আহমেদ, টুকেরবাজার ইউপির সাবেক মেম্বার ও ৩৯ ওয়ার্ড বিএনপি এর আহবায়ক এনামুল হোসেন এনাম, কান্দিগাঁও ইউপির মেম্বার আব্দুল জলিল, “বিজ” টুকের বাজার শাখার ম্যানেজার আব্দুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারাRead More
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান, সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার আহ্বায়কRead More
বায়েজীদ মাহমুদ ফয়সল প্রকাশনা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর জন্মদিন উপলক্ষে পাঠ পর্যালোচনা ও সুহৃদ আড্ডা সম্পন্ন বায়েজীদ মাহমুদ ফয়সল প্রকাশনা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বায়েজীদ মাহমুদ ফয়সল প্রায় যুগেরও বেশি সময় ধরে প্রকাশনা শিল্প নিয়ে কাজ করছেন। একজন বুদ্ধিবৃত্তিক লেখক এবং সম্পাদক হিসেবে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন। মননশীল চিন্তা এবং সৃজনশীলতা তাঁকে অনন্য সুষমায় ব্যঞ্জিত করেছে। তাঁর সৃষ্টিশীল কর্ম দেশের সীমা পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত ‘বিশ্ব বাঙালির কবিতা’ কাব্যগ্রন্থের তৃতীয় খণ্ড প্রকাশ করেছেন। এRead More

