Main Menu

admin

 

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। সোমবার রাত সাড়ে ১১ টায় পরিবােরর সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসা শেষে বাসায় ফিরলেন তিনি। ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী বাসসকে জানান- ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন । তিনি আরো জানান, গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল এ চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে এ হাসেপাতালে ভর্তি ছিলেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তিনি আরো জানান, গতRead More


পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম ও শরিফুল ইসলাম। একটি পরিবর্তন হয়েছে পাকিস্তান একাদশে। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দানিয়ালের। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টিতে জয় ও ১৯টিতেRead More


উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ৩১, আহত ১৬৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছে। আজ দুপুর সোয়া ২ টায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচ-এ ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালেRead More


এনসিপি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেটে পদযাত্রা

দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। মঙ্গলবার নগরীর একটি হোটেলেRead More


শহীদ জিয়াউর রহমানের ভাতিজি মাহেরীন চৌধুরী এখন সাহসিকতার আরেক নাম

আত্মত্যাগ ও সাহসিকতার আলোকবর্তিকা শিক্ষক মাহেরীন চৌধুরী। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এলাকার মেয়ে। তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। পাশাপাশি মাহেরীন চৌধুরীর পারিবারিক পরিচয়ও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। মাহেরীন চৌধুরীর বাবার নাম মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরী। মাহেরীনের দাদি রওশানারা চৌধুরী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালা। সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০ শিক্ষার্থীকে রক্ষা করেন সাহসী শিক্ষক মাহেরীন চৌধুরী (৪৬)। তবে তিনি হার মানেন মৃত্যুর কাছে। রাতRead More


মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য জামায়াতের দোয়ামাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দুপুরে এই দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীRead More


সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প

সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিক কিছু নাটকে সেই শিল্পী-কলাকুশলীদের জীবনের লড়াই উঠে আসছে। শিল্পীদের জীবন নিয়ে ‘সিনেমার মানুষ’ নামে একটি নাটক লিখেছেন কমল সরকার। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকি। সিনেমায় যে চরিত্র দর্শক দেখেন সেগুলোর সঙ্গে তাদের বাস্তব জীবনের কতটা পার্থক্য- ‘সিনেমার মানুষ’ নাটকের মাধ্যমে তা পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। একজন অভিনেতা সিনেমায় কোটিপতি চরিত্রের অভিনয় করে যখন ঘরে ফিরে আসে, দারিদ্রতা সেই মানুষটাকে ঘিরে ধরে আছে। আবার সিনেমার মানুষটাকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘন্টা এফডিসির গেটে দাঁড়িয়েRead More


আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে ৫৫ লাখ পরিবারকে। খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিল পাঁচ মাস। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস চলবে এ কর্মসূচি। ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস খাদ্য বান্ধব কর্মসূচি স্থগিত থাকবে। এরপর ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ( এফপিএমসি)Read More


বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মি আক্তার। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে স্থানীয় আল আসকা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম স্বপন। যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী। আলোচনায় বিশেষRead More


জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরোও বলেন এই সমাবেশ সফলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তণ নিয়ে আসবে। চাঁদাবাজ, দূর্নিতীমুক্ত, সন্ত্রাসমুক্ত, ও ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনে এবং সর্বোপরী ইসলাম পন্থী রাজনীতিবিদদের ঐক্যের বার্তা নিয়ে আসবে। সোমবার (১৪ জুলাই) বাদ আছর তেমুখি পয়েন্ট থেকে সিলেট সদর উপজেলা জামায়াত আয়োজিত ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সকলের লক্ষ্যে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি টুকের বাজার এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনRead More