সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মারছে দেশ ভরি” প্রতিপাদ্য নিয়ে সমাপ্ত হলো সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
রোববার ( ২৪ আগস্ট) বিকেলে সাগর দিঘির পারস্থ মৎস্য ভবনে সিলেট জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানি বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আসাদুল বাকি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য বিভাগের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, সিনিয়র সহকারি মৎস্য পরিচালক আল মিনান নুর, দ্বিজরাজ বর্মন ও শরীফ আলম, অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম, মদনমোহন কলেজের প্রভাষক বিপ্লব রায়, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সিলেট জেলার সকল উপজেলা মৎস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

