শনিবার সিলেটের অনেক এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না
আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিজ্ঞপ্তিতে বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, বাৎসরিক মেরামত ও সংস্কারকাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানায়, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বিনব্রিজ, নবাব রোড, রামেরদিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়, মিরেরময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি এবং সুবিদবাজারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

