নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র
করোনা মোকাবেলায় বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিন যে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র দ্বিগুণ সংখ্যক ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় করবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুত ১১০ কোটি ডোজ টিকা এসব দেশকে অনুদান হিসেবে দেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইডলাইন বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে জো বাইডেন এসব কথা বলেন। টিকা অনুদান দেয়ার এ ঘোষণাকে ‘ঐতিহাসিক অঙ্গীকার’ বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে অনুদান হিসেবে দেয়ার জন্য ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’ আগামী বছরে টিকার এসব চালান ওই দেশগুলোতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
এ সময় বাইডেন কোভিড-১৯কে হারাতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে আসন্ন যে কোনো মহামারি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্যও আহ্বান জানান তিনি।
বাইডেন গরিব দেশগুলোতে টিকা বিক্রি না করে অনুদান হিসেবে দেয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এ অনুদানের (টিকা) সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

