সিলেটে ১৫ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারিং সিস্টেম
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই দিনে ১৫ ঘণ্টা প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে। আগামী ৬ ও ৭ মে এই দুই দিনে মিলিয়ে টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের এ সেবা বন্ধ থাকবে।
রোববার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিউবো’র ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৬ মে (বৃহস্পতিবার) রাত ১১ টা থেকে পরদিন (শুক্রবার) ৭ মে বেলা ২ টা পর্যন্ত বিউবো’র প্রি-পেইড মিটারিং সিস্টেমে সকল প্রকার ভেন্ডিং কার্যক্রমসহ প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে।
গ্রাহকদেরকে এই সময়ে আগে চাহিদামতো রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

