বুধবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত কাজের জন্য সিলেট জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি এলাকায় বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি মঙ্গলবার মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথের বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে এর আগেই মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

