সিলেট নগরীতে আজ ২ হাজার ৪৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই কার্যক্রমের ছিলো তৃতীয় দিন।
সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ।
আজ তৃতীয় দিন, এ দুটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭ শ ৭৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১১৭৮ ও নারী ৬০০ জন।
অপরদিকে, মঙ্গলবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ২৭১ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২২৩ ও নারী ৪৮ জন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্যটি জানিয়েছেন।
তিনি বলেন, টিকা গ্রহণকারী সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

