সিলেটে শাসুদ্দিন থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেন আরোও ৪ জন
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার ৯ মে দুপুর ১ টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা ৪ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ দুপুর ১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেছেন। তারা এখন সম্পূর্ণ সুস্থ।
উল্লেখ্য গত বুধবার ৬ মে হাসপাতাল থেকে ৫ জন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সব মিলিয়ে সিলেটের করোনা রোগীদের জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

