সিলেট সদরে আরও এক জনের করোনা শনাক্ত
সিলেট সদর উপজেলায় আরো এক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উত্তর হাটখোলা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান,এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই রোগী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে সেখান থেকে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাদের মধ্যে একজনের বাড়ী সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে।গতকাল রোববার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।সে হাসপাতালে ইউরোলজী বিভাগে গত ২৯ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

