সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ব্যক্তির বাড়ী কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে আগামীকাল রবিবার। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।
জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

