Main Menu

admin

 

ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম, দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে আল-আমিন এসোসিয়েটস পিএলসি প্রতিষ্ঠান সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল ও আল-আমিন নার্সি কলেজ অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে। চিকিৎসা পেশা একটি মানবিক ও মহত পেশা। এই পেশার মাধ্যমে নিয়োজিত হয়ে চিকিৎসকরা সমাজের স্বাস্থ্য সেবার উন্নয়ন করে যাচ্ছেন। তাছাড়া তরুণদের কাছে জনপ্রিয় কারণ এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যুগ যুগ ধরে চিকিৎসকরা অবদান রেখে যাচ্ছেন। তিনি গতকাল নগরীর উপশহরস্থ আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হল রুমে ইফতারRead More


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১ মার্চ) একটি বিশেষ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সামনে সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বিশেষ দল অংশগ্রহণ করে। তারা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়, কীভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়াও উপস্থিত ছিলেনRead More


পবিত্র এই রমজান মাসে আমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র এই রমজান মাসে আমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি। মুত্তাকি হতে পারি। তিনি বলেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে সিয়াম সাধনা করতে হবে। প্রতি বছর এ মাসটি আমাদের মাঝে আসে প্রশিক্ষণের মাস হিসেবে। এ মাসের গুরুত্ব আরো বেড়েছে কোরআন নাজিলের মাস হিসেবে। পবিত্র কোরআন হচ্ছে সর্ব শেষ্ট কিতাব। সমস্ত আসমানি কিতাবের মা। সুতরাং এ মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন ও কোরআনের রাজ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যাদের মালে নেছাব রয়েছে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবেRead More


যুদ্ধবিরতি আলোচনায় কাতারে প্রতিনিধিদল পাঠাতে সম্মত ইসরাইল

গাজা-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ১ মার্চ। দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কাতাতে প্রতিনিধিদল পাঠাবে ইসরাইল। শনিবার রাতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আলোচনা এগিয়ে নিতে সোমবার প্রতিনিধিদল পাঠানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য শনিবার কায়রোতে হামাসের একটি দল মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর নেতানিয়াহুর পক্ষ থেকে এই কথা জানানো হয়। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌয়া একদিন আগে বলেছিলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে গাজায় আটক ২৫ জন জীবিত ইসরাইলি বন্দি এবং ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৮০০ ফিলিস্তিনিকে মুক্তিRead More


নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৫১ রান জড়ো করে মিচেল স্যান্টনারের দল। জবাবে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ম্যান ইন ব্লুরা। লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত হয় ভারতের। ওপেনিং জুটিতে ১০৫ রান তোলেন রোহিত শর্মা ও শুবমান গিল। মূলত তাদের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় গৌতম গম্ভীরের দল। গিল ৩১ রান করে আউট হলে এই জুটি ভাঙে। সেখানে থেকে দলীয় ১২২ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ১ ও রোহিত শর্মা ৭৬ রানে ফিরেRead More


বিশ্বনাথের দশঘর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গুম ও খুনকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এতো অপকর্ম করেও তারা রেহাই পায়নি, এদেশের মুক্তিকামী জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করেছে। এখন দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মানুষের আত্মত্যাগ সফল হবে। বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (৯ মার্চ) দশঘরRead More


সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতন করেছে। স্বৈরাচার সরকার যখন বেগম খালেদা জিয়াকে বন্দী করে তখন তিনি পায়ে হেটে গেছেন। তিনি যখন স্বৈরাচারের কারখানা থেকে বের হয়েছেন তখন তিনি হুইল চেয়ারে বসে বের হয়েছেন। তারপওর তিনি কখনো মনোবল হারানা নি। দেশের কল্যাণে, মানুষের কল্যানে ও দলের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার কাছে মাতা নত করেন নি। তিনি বলেন, দেশ থেকে কোন স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাওRead More


শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থা-প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, নৌবাহিনীর ৩টি, বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠান ও সংস্থাগুলো হচ্ছে- চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করেRead More


বিশিষ্টজনদের সম্মানে সদর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর  মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী দূনিয়া ও আখেরাতের কল্যাণ চায়। জামায়াতে ইসলামী একটি দ্বীনি সংগঠন, কল্যাণকামি সংগঠন। এই সংগঠন মানুষের কল্যাণেই কাজ করে চলছে। জামায়াতে ইসলামী এদেশের সবচেয়ে মজলুম একটি দল। আমরা দূনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যাশি। আর যারা আখেরাতের কল্যাণকামি তাদেরকে সে আলোকেই জীবন গড়তে হবে। তিনি বলেন, আমাদের রাষ্ট্রিয় ক্ষমতায় যারা বিগত ১৭ বছর ছিলেন, বিদায়ের পর তাদের দূর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে। তাদের লুটপাট আর দূর্ণীতির ফলে ব্যাংক খালি টাকা নেই। তারা যে টাকা পয়সা লুট করেছে এই টাকা গুলো কার?Read More


মেহদীর দাগ শুকায়নি সালেহের বাস চাপায় প্রাণ গেলো সাথে আপনজন রুবেলের

বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার সিলেট সুনামগঞ্জ রোডের বলাউরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জালালাবাদ থানাধীন সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে ৭নং ওয়ার্ডের খসরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সালেক আহমদ (২০)। অপরজন একই গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮)। জানা যায় সালেক আহমদ গত ২৬ ফেব্রুয়ারি সবেমাত্র বিয়ে করেছেন। এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। এলাকাবাসী খুবই শোকাহত। জানা যায়, রাত ১০ টার দিকে বলাউরায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটিRead More